প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে বিচার ব্যবস্থায় যুগান্তরকারী আইন এসেছে। সেগুলি সঠিক ভাবে কার্যকর করলে বিচার ব্যবস্থায় গতি আসবে। নতুন ফৌজদারি আইন নিয়ে হাঁপানিয়ায় ৪ দিন ব্যাপী রাজ্যভিত্তিক প্রদর্শনীর সূচনা করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যায় পাওয়া না পেলে কিংবা বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে দেরি হলে, আইনের প্রতি মানুষের আস্থা থাকে না। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে বিচার ব্যবস্থায় যুগান্তরকারী আইন এসেছে। সেগুলি সঠিক ভাবে কার্যকর করলে বিচার ব্যবস্থায় গতি আসবে। নতুন ফৌজদারি আইন নিয়ে ৪ দিন ব্যাপী রাজ্যভিত্তিক প্রদর্শনীর সূচনা করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। বুধবার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর হলে নতুন ফৌজদারি আইন নিয়ে ৪ দিন ব্যাপী রাজ্যভিত্তিক প্রদর্শনী শুরু হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক আইপিএস অনুরাগ, রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা, বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী এদিন বলেন, দেশের বিচার ব্যস্থায় অনেক আইন রয়েছে। ১লা জুলাই ২০২৪ এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে বিচার ব্যবস্থায় যুগান্তরকারী আইন এসেছে এবং সেই বিলও পাশ হয়েছে। এই বিষয় বিভিন্ন জায়গায় এমনকি নর্থ ইস্ট জোনে গোহাটিতেও তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন আইনতো পাস হয়েছে, কিন্তু সেগুলি কার্যকরী করা গুরুত্ব পূর্ন বিষয়। যদি সঠিক ভাবে কার্যকর করা হয় তাহলে বিচার ব্যবস্থায় গতি আসবে ও মানুষের আস্থা বাড়বে
অনুষ্ঠানে মুখ্য সচিব জে.কে সিনহা ও রাজ্য পুলিশের মহানির্দেশক আইপিএস অনুরাগ বিস্তারিত আলোচনা করেন। অন্যদিকে দিকে এদিনের অনুষ্ঠানে রামঠাকুর কলেজ,পলিটেকনিক্যাল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল।

