28.5 C
Agartala

ধোনির বিরুদ্ধে নতুন অভিযোগ, এবার মুখ খুললেন ইরফান পাঠান

Published:

ফের নিশানায় প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার বীরেন্দ্র সহবাগ দাবি করেছিলেন, ধোনির কারণেই তিনি এক সময় এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন। এবার সেই তালিকায় যোগ হল ইরফান পাঠানের নাম।ভারতের এই প্রাক্তন অলরাউন্ডারের অভিযোগ, ধোনির কারণেই ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি। অথচ ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা ছিলেন ইরফান। কিন্তু চার বছর পর দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টে তাঁকে সুযোগ দেওয়া হয়নি।সম্প্রতি ‘লল্লনটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরফান জানান, দল থেকে বাদ পড়ার পর তিনি সরাসরি ভারতের তৎকালীন প্রধান কোচ গ্যারি কার্স্টেনকে প্রশ্ন করেছিলেন। সেই সময়ও স্পষ্ট উত্তর মেলেনি। প্রাক্তন সতীর্থদের এমন মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় ধোনি।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -