24.7 C
Agartala

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক: মিলবে কি রফাসূত্র?

Published:

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনও সমাধান হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, আলোচনার আরও প্রয়োজন রয়েছে। বৈঠকের আগে সতর্কবার্তা দিলেও তিনি মনে করছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির উপস্থিতিতে দ্বিতীয় বৈঠকই বেশি ফলপ্রসূ হবে।শুক্রবারের আলোচনার ফলের উপর নির্ভর করছে ভবিষ্যতের পরিকল্পনা। কূটনৈতিক মহলের মতে, পুতিন ও জ়েলেনস্কিকে এক টেবিলে বসানো সম্ভব হলে, সেটি হবে একটি ঐতিহাসিক পদক্ষেপ।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -