34.9 C
Agartala

মৌরি চিবিয়ে খাওয়ার উপকারিতা

Published:

খাওয়ার পর মৌরি চিবোনোর প্রচলন বহুদিনের। এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ।

  1. হজমে সহায়ক
    মৌরির মধ্যে থাকা এসেনশিয়াল অয়েল চিবোনোর সময় নিঃসৃত হয়। একই সঙ্গে মুখ থেকে বের হওয়া পাচক রসের সঙ্গে মিশে তা খাবার হজমে সাহায্য করে।
  2. মুখের দুর্গন্ধ দূর করে
    পেঁয়াজ, রসুন খাওয়ার পর বা সংক্রমণের কারণে মুখে দুর্গন্ধ হলে মৌরি কার্যকর। এটি মুখশুদ্ধির কাজ করে এবং গন্ধ দূর করে।
  3. অস্বাস্থ্যকর খাবারের প্রতি আকর্ষণ কমায়
    মৌরিতে থাকা ফাইবার পেটের জন্য উপকারী। ক্ষুধা লাগলেও যদি অস্বাস্থ্যকর কিছু খাওয়ার ইচ্ছা হয়, মৌরি চিবিয়ে সেই মুহূর্তের খাবারের লোভ সাময়িকভাবে কমানো যেতে পারে।
  4. পুষ্টি শোষণে সহায়ক
    মৌরির ভিটামিন, খনিজ ও তেল চিবিয়ে খেলে শরীরে ভালোভাবে শোষিত হয় এবং হজম প্রক্রিয়া উন্নত হয়।
advertisement

পরবর্তী খবর

- Advertisement -