টস হারের পরেই শুভমন গিলের মুখ যেন বলে দিয়েছিল দিনের চিত্র। চলতি সিরিজের আগের চার টেস্টে উইকেটের সঙ্গে তেমন লড়াই করতে হয়নি, তবে ওভালের সবুজ উইকেট ও মেঘলা আবহাওয়ায় ব্যাটিং যে কঠিন হবে, তার ইঙ্গিত মিলেছিল শুরুতেই।বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খেলা হলো মাত্র ৬৪ ওভার। আর তাতেই চাপে পড়ে গেল ভারতীয় ব্যাটিং লাইনআপ। ব্যর্থ হলেন টপ অর্ডারের ব্যাটাররা। দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ২০৪।অর্ধশতরান করে খেলছেন *করুণ নায়ার (৫২), তাঁর সঙ্গী অপরাজিত *ওয়াশিংটন সুন্দর (১৯)। এই জুটিই এখন ভারতের শেষ ভরসা।

