23.1 C
Agartala

ভারতীয় পণ্যে বাড়ল শুল্ক, কমল বাংলাদেশের ওপর চাপ

Published:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় সরকারে ফিরে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এতে ভারত-মার্কিন কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।অন্যদিকে, বাংলাদেশকে দিয়েছে বড় সুবিধা। নতুন এক নির্বাহী আদেশে ট্রাম্প ঘোষণা করেছেন, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। আগামী ৭ আগস্ট থেকে কার্যকর হবে নতুন হার।এর আগে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হলেও ধাপে ধাপে তা কমিয়ে আনা হয়। প্রথমে তা ৩৫ শতাংশ করা হয়েছিল। এবার আরও ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশে নামানো হলো।ফলে একদিকে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে অস্বস্তি বাড়ছে, অন্যদিকে বাংলাদেশ পেল বিশেষ সুবিধার ইঙ্গিত।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -