23.7 C
Agartala

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান, হতাহতের খবর নেই

Published:

মার্কিন নৌসেনার একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভেঙে পড়েছে ক্যালিফোর্নিয়ার লেমুরে। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী।স্থানীয় সময় অনুযায়ী বুধবার বিকেল ৪:৩০ নাগাদ, লেমুর নৌসেনা বিমানঘাঁটির কাছে এই যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারী বাহিনী।ঘটনার পরপরই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ভিডিও, যেখানে দেখা যায় — একটি খোলা মাঠে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, তার মধ্য থেকে আগুনের হলকা বেরোচ্ছে, এবং চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে।NEWS PRIME TRIPURA এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি, তবে দৃশ্যপট থেকে পরিস্থিতির ভয়াবহতা অনুমান করা যাচ্ছে।প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী, বিমানটি দুর্ঘটনার সময় প্রশিক্ষণ উড়ানে ছিল কি না, বা অন্য কোনও কারিগরি ত্রুটির কারণে এটি ভেঙে পড়েছে কি না — সেইসব দিক খতিয়ে দেখা হচ্ছে।এফ-৩৫ হল আমেরিকার অন্যতম আধুনিক এবং ব্যয়বহুল স্টেলথ যুদ্ধবিমান, যা নৌসেনা এবং বিমানবাহিনীর অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -