আজ ভোরে ঝাড়খণ্ডের দেওঘরের মোহনপুর থানার অন্তর্গত জামুনিয়া চকের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৩ জন পুণ্যার্থী। বৈদ্যনাথধামের উদ্দেশ্যে যাত্রারত একটি বাস গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে। ৩২ আসনের ওই বাসে কেবলমাত্র পুণ্যার্থীরাই ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, দেওঘর-বাসুকিনাথ সড়কে দ্রুতগতিতে থাকা দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে জামুনিয়া জঙ্গলের কাছে। সংঘর্ষের অভিঘাতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়, যার ফলে ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়।“মোহনপুর থানার জামুনিয়া চকের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।”এই এলাকা গোড্ডা লোকসভা কেন্দ্রের অন্তর্গত। কেন্দ্রের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসার আশ্বাস দিয়েছেন।দুর্ঘটনার তদন্ত চলছে। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

