34.9 C
Agartala

মোহনপুরে কৃষকদের মাঝে কুফরি হিমালিন আলুর বীজ ও বিভিন্ন কৃষি সামগ্রী বিতরণকৃষিমন্ত্রী রতন লাল নাথের উদ্যোগে কৃষকদের আস্থা আরও সুদৃঢ় !

Published:

মোহনপুর কৃষি মহাকুমায় আজ এক বিশেষ বিতরণ কর্মসূচিতে কৃষিমন্ত্রী শ্রী রতন লাল নাথ কৃষকদের হাতে কুফরি হিমালিন জাতের আলুর বীজসহ বিভিন্ন কৃষি সামগ্রী তুলে দেন। এ উপলক্ষে কৃষিমন্ত্রী বলেন, “এটি শুধু একটি বীজ নয়—এটি কৃষকদের ভবিষ্যতের ভরসা”। উন্নতমানের এই প্রজাতির আলু অধিক ফলনশীল হওয়ায় কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।রাজ্যের অন্যান্য মহকুমাতেও ধাপে ধাপে এই উচ্চফলনশীল বীজ বিতরণের পরিকল্পনা রয়েছে, যাতে প্রত্যেক কৃষক সমান সুযোগ ও সুবিধা পান।এদিন আলুর বীজের পাশাপাশি কৃষি যন্ত্রপাতি বিতরণ, ব্লক লেভেল ফার্মার অ্যাওয়ার্ড প্রদান এবং ‘কৃষক বন্ধু’ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়।কৃষিমন্ত্রী জানান, এমন উদ্যোগ রাজ্যের কৃষকদের আরও সক্ষম করে তুলবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং বাজারব্যবস্থা আরও সুদৃঢ় হবে। ফলে ত্রিপুরার সামগ্রিক কৃষিভিত্তি আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -