দীর্ঘদিন বাদে বড়দোয়ালি মন্ডল কার্যালয়ে গেলেন মুখ্যমন্ত্রী। নিজ বিধানসভা কেন্দ্রে নতুন মণ্ডল কমিটি গঠন হওয়ার পর প্রথমবারের মত মন্ডল অফিসে রবিবার গেলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। রাজধানীর শকুন্তলা রোডে রয়েছে এই মণ্ডল অফিসটি। মুখ্যমন্ত্রী বলেন, সবসময়েই ইচ্ছা হয় মণ্ডল অফিসে যাওয়ার। কিন্তু সময়ের জন্যে হয়ে উঠে না। এদিন রবিবার হওয়ায় যানজটও কম হবে। সেই ভেবে এদিন মণ্ডল অফিসে যান বলে জানান। মুখ্যমন্ত্রী আরো বলেন , বড়দোয়ালি মন্ডল অফিসটির পরিসর ছোট হয়ে গিয়েছে। তাই বড় পরিসরে একটি অফিস খোলার পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীকে পেয়ে বড়দোয়ালি মন্ডলের কার্যকর্তারা ভিড় জমান মণ্ডল অফিসে। মহিলাদের উপস্থিতিও ছিল লখ্যনিও। মুখ্যমন্ত্রী সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দলীয় কার্যকর্তাদের সঙ্গে আলোচনা করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মণ্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা। মুখ্যমন্ত্রী সাংগঠনিক বিভিন্ন বিষয় ও এলাকাবাসীর সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

