24.7 C
Agartala

সোনামুড়া থানার সাফল্য – যৌথ অভিযানে ধৃত এক ড্রাগ পেডলার

Published:

সোনামুড়া থানার পুলিশ ও ৮১ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের যৌথ অভিযানে ধরা পড়ল এক ড্রাগ পেডলার। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শাহিনুর ইসলাম (২১), বাড়ি এন সি নগর, থানার অধীনে সোনামুড়া।অভিযান চলাকালীন তার কাছ থেকে উদ্ধার হয় মোট ৫৮ বোতল এসকেএফ কফ সিরাপ। ঘটনার সূত্র ধরে সোনামুড়া থানায় তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিনুর ইসলাম এই এলাকার আরও কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম-ঠিকানা জানিয়েছে। পাওয়া তথ্যের সত্যতা যাচাই করে যথাযথ প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতার করা হবে।পুলিশ ও বিএসএফের এই সফল অভিযানে স্থানীয় মহলে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -