একের পর এক বেশ কিছু প্রশংসনীয় কর্মসূচি পালন করে সাড়া ফেলেছে পজিটিভ বার্তা । এবারে তাদের কর্মসূচি শান্তিনিকেতন ই হাট । গ্রামীণ শিল্প সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তির হাত ধরে রাজ্যের অর্থনীতিতে নতুন আশার আলো দেখাতে চলেছে এই ই হাট । রবিবার থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজে শুরু হয়েছে ই মার্কেট কিংবা ই হাট । প্রতি রবিবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ই হাট চলবে । এখানে গ্রামীণ স্বসহায়ক দলের মহিলারা তাদের উৎপাদিত বিভিন্ন সামগ্রী বিক্রি করার সুযোগ পাচ্ছেন । ক্রেতারাও সরাসরি এখান থেকে নানা রকম প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারবেন । এর ফলে ক্রেতা বিক্রেতা এমনকি উৎপাদক প্রত্যেকটি লাভবান হবেন । পজিটিভ বার্তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু গুণীজনেরা । রবিবার এই ই হাটের প্রথম দিনে স্ব সহায়ক দলের মহিলা সহ ক্রেতা বিক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে । নানা রকম খাদ্য সামগ্রী থেকে শুরু করে গৃহস্থলীর সামগ্রী সবই প্রথম দিনের ই মার্কেটে দেখা যায় । শান্তিনিকেতন মেডিকেল কলেজে চালু হওয়া এই ই মার্কেট অর্থনীতির উন্নয়নে একটা নতুন দিশা দেখাবে বলে পজেটিভ বার্তার কার্যকর্তাদের প্রত্যাশা । উল্লেখ্য এমনিতেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ চালু হওয়ার পর রানিরখামার এলাকায় পরিবেশ অনেকটাই বদলে গিয়েছে । যোগাযোগ ব্যবস্থা থেকে ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রেই এগিয়ে চলেছে এই এলাকাটি।

