24.7 C
Agartala

‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালিতে অংশ নিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

Published:

দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে নয়াদিল্লীর ভারত মণ্ডপম থেকে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম পর্যন্ত আয়োজিত ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের বর্ণাঢ্য বাইক র‍্যালিতে অংশগ্রহণ করেন ত্রিপুরা পশ্চিমের সাংসদ রাজীব ভট্টাচার্য। জাতীয় পতাকার মর্যাদা ও দেশের প্রতি দেশবাসীর গর্বের বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠিত এই র‍্যালিতে বিপুল সংখ্যক বাইক আরোহী অংশ নেন। র‍্যালির সূচনা হয় দেশাত্মবোধক গান ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -