সোনামুড়া মহকুমার কলমক্ষেত এলাকায় সংঘটিত নৃশংস ডাকাতির ঘটনায় নিহত শান্তি রঞ্জন দাসের পরিবারের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ প্রতিমা ভৌমিক এবং ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ।বুধবার নিহতের বাড়িতে পৌঁছে পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। ঘটনায় শোকপ্রকাশ করে প্রতিমা ভৌমিক বলেন,“এই ধরনের ঘটনা সমাজের জন্য চরম নিন্দনীয়। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক। প্রশাসনের তরফে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়। সরকার এবং জনগণ— সবাই প্রশাসনের পাশে রয়েছে।”

