রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রবিবার পৃথক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে রাষ্ট্রপতি ভবনে মোদীর সঙ্গে বৈঠক হয় মুর্মুর, পরে শাহের সঙ্গে বৈঠক সারেন তিনি।জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা ও নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এই বৈঠকগুলির তাৎপর্য নিয়ে জল্পনা চলছে। ধনখড় ২১ জুলাই স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগপত্র দেন, যা দ্রুত গৃহীত হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন হবে।দুই বৈঠক সম্পর্কিত কোনও আনুষ্ঠানিক মন্তব্য হয়নি, তবে রাষ্ট্রপতি ভবন ও শাহের দফতরের পক্ষ থেকে বৈঠকের ছবি প্রকাশিত হয়েছে।সম্প্রতি সংসদের বাদল অধিবেশনে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা এবং বিহারের বিশেষ নিবিড় সমীক্ষা প্রসঙ্গে বিরোধীদের প্রশ্নের প্রেক্ষাপটও এই বৈঠকের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

